শনিবার, ২৮ জুন, ২০২৫

শখের নারী..

 শখের নারী..!

মানুষ বলে অর্ধেক রুটি খরচ করলে কুকুর প্রেমে পড়ে যায়, অর্ধেক সিগারেট খরচ করলে শত্রুও বন্ধু হয়ে যায়; অথচ আমি আপনাকে ভালোবেসে আপনার জন্য আমার আস্ত একটা জীবন খরচ করে দেওয়ার পরও আপনি মানুষটা আমার হলেন না!


দুনিয়ার কোনো ভিক্ষুক অমন করে কারো দরজায় ভিক্ষা চায় নাই; আমি যেমন করে আপনার দরজায় একচিমটি ভালোবাসা ভিক্ষা চাইছি!


দুনিয়ার কোনো মানুষ জীবন হারাবার ভয়ে অমন হাউমাউ করে কাঁদে নাই; আমি যেমন করে আপনাকে হারানোর ভয়ে কাঁদছি!


দুনিয়ার কোনো ক্ষুধার্ত মানুষ খাওয়ার জন্য এতো নতো হয় নাই, আমি যতটুকু আপনাকে পাওয়ার জন্য নতো হয়ছি!


কোনো নিঃসন্তান মা'ও সন্তান পাওয়ার জন্য অমন করে মাজার মসজিদে কপাল ঠেকায় নাই, আমি যেমন করে আপনাকে পাওয়ার জন্য কপাল ঠেকাইছি!


কোনো বেকার ছেলে অমন করে চাকরি খোঁজে নাই; আমি যেমন করে আপনাকে পাওয়ার তরিকা খুঁজছি!


শখের নারী..l 

দুনিয়ার সকল মানুষ বুঝলো, আপনাকে আমার লাগবেই লাগবে; শুধু আপনি মানুষটা বুঝলেন না!


আপনাকে গাঙ্গের জল পাইলো, পথের ধূলো পাইলো, গাছের ফুল পাইলো, আসমানের বৃষ্টি পাইলো, সমুদ্রের জল পাইলো, কত অজানা- অচেনা মানুষ পাইলো; শুধু আমি মানুষটা আকুতি মিনতি করে চাওয়ার পরও আপনাকে পাইলাম না!


শখের নারী..l

আমার চাওয়ায় বুঝি এতো পাপ?


মসজিদে লেখা জান্নাত মিলে, স্কুলে লেখা শিক্ষা মিলে, রেষ্টুরেন্টে লেখা খাবার মিলে, ফার্মিসিতে লেখা ঔষুধ মিলে! অথচ শালার আমি তামাম দুনিয়া তন্নতন্ন করে খুঁজেও এমন একটা লেখা পাইলাম না; যেইখানে লেখা শখের নারীকে মিলবে...!


শখের নারী..l 

আপনি কি আমাকে বলতে পারেন; কোথায় গেলে আপনাকে পাবো..? কোথায় গেলে আপনাকে মিলবে...............?

কোন মন্তব্য নেই:

চলার পথে আমার গল্প..masum171

  ভাইয়া, আমি যাকে ভালোবাসি, তার পরিবার অন্য জায়গায় বিয়ে দিয়ে দিচ্ছে। আমি ওকে ছাড়া বাঁচবো না। —   ঠিক আছে। আগে বলো, কিসে পড়ো তুমি? — এ...